ব্যাচেলর পয়েন্ট সিজন ৫:দীর্ঘদিন পর নেহাল আসছে!


প্রকাশিত: ০৩:৪৭ ১০ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। ইতোমধ্যেই এ সিজনের ২৪টি পর্ব প্রচারিত হয়েছে, যেখানে দেখা মিলেছে মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লামসহ প্রায় সকল প্রিয় চরিত্রের।
তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো তৌসিফ আহমেদের (নেহাল) ফেরা। ব্যক্তিগত কিছু কারণে এবং পরিচালকের সঙ্গে দূরত্বের কারণে তৌসিফ আগের সিজনে ছিলেন না। এবার সেই দূরত্ব কাটিয়ে ৫ম সিজনেই ফিরছেন ধারাবাহিকের জনপ্রিয় নেহাল চরিত্রে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পরিচালক কাজল আরেফিন অমি আনুষ্ঠানিকভাবে এই ফিরতি ঘোষণা করেন। এর আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ জানিয়েছিল, “ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের মন জয় করেছিল, এবার সেই গল্প নতুন আঙ্গিকে ফিরছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই আসছে আরও জমজমাট সব ঘটনা।”
গল্পের কেন্দ্রবিন্দুতে থাকছে শিমুল। পাশার ব্যবসার পরিসর বাড়লেও এই অগ্রযাত্রার শেষ কোথায়, তা এখনো প্রশ্নবিদ্ধ। হাবুর গোছানো সংসারে প্রবেশ করেছে বজরা জাকির, যা নতুন ঝড়ের আভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল ও জাকিরের দ্বন্দ্ব প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে।
সবচেয়ে নজর কাড়বে একজন চরিত্র—মতলব। আগের কাণ্ডকারখানা দর্শকদের হাসি উপহার দিয়েছিল; এবার নতুন পর্বে কি চমক অপেক্ষা করছে, তা দেখার জন্য অপেক্ষা করবে দর্শকরা অধীর আগ্রহে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




