মিডিয়া-মডেলিং সব বিদায়, ইসলামের পথে সিমরিন লুবাবা!

ছবি সংগৃহিত

প্রকাশিত: ১০:২৮ ২৭ ডিসেম্বর ২০২৫
শিশুশিল্পী ও আলোচিত মডেল সিমরিন লুবাবা মিডিয়া এবং মডেলিং ত্যাগ করে ইসলামের পথে নতুন জীবন শুরু করেছেন। সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের, যার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। শিশুশিল্পী হিসেবে লুবাবার ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি রয়েছে।
নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করার পর সম্প্রতি লুবাবা মিডিয়া ত্যাগের সিদ্ধান্ত নেন। আর কখনো মুখ প্রকাশ করবেন না—ইতিমধ্যেই নেকাব পরা শুরু করেছেন। সামাজিক মাধ্যমে কিছু প্রচারণা থাকলেও, তা নেকাবের মাধ্যমে করবেন, জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।
শনিবার দুপুরে জেমি মোর নিউজকে বলেন,“লুবাবার নিজের উপলব্ধি হয়েছে যে, সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। ধর্মীয় বই পড়া ও হাদিস অধ্যয়ন করে সে নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।”
জেমি আরও জানান, লুবাবা ইতিমধ্যেই কোরআন খতম করেছেন এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করেছেন। এই অধ্যয়নের মধ্য দিয়ে তার মধ্যে এই পরিবর্তন এসেছে। পাশাপাশি, লুবাবার পরিকল্পনা রয়েছে আগামী রমজানে ওমরাহ হজ পালন করতে মক্কা যাওয়ার।
সিমরিন লুবাবার এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবন ও ধর্মীয় অনুশীলনের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করছে এবং তাকে মিডিয়ার আলো থেকে দূরে রেখেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




