সংসার ভাঙলো আরিফিন শুভর


প্রকাশিত: ১২:০৭ ১ আগস্ট ২০২৪
ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সংসার ভেঙে গেছে। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই তারকা। গত ২০ জুলাই হওয়া বিচ্ছেদের ঘটনাটি আজ বুধবার (৩১ জুলাই) জানিয়েছেন শুভ।
দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এ খবর জানাতে দ্বিধা ও সংকোচ বোধ করছিলেন শুভ। এক বিবৃতিতে তিনি জানান, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’
বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদ প্রসঙ্গে শুভ লিখেছেন , ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’
সদ্যসাবেক স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি লিখেছেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের অনুভূতি প্রকাশ করে শুভ লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’
দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনা করি।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন আরিফিন শুভ। তিনি কলকাতার মেয়ে। মুক্তির অপেক্ষায় আছে শুভর ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ নামের তিন সিনেমা। এ ছাড়া ভারতের সনি লিভ এর একটি ওয়েব সিরিজে শুভর কাজের কথা শোনা গেছে। সর্বশেষ শুভকে দেখা গেছে 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় শেখ মুজিবুর রহমানের ভূমিকায়
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




