মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়


প্রকাশিত: ০৩:১৫ ১৬ অক্টোবর ২০২৬
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখিয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা হলেও রজনীকান্তের আগের সিনেমা ‘কুলি’র প্রথম দিনের রেকর্ড ভাঙতে পারেনি এটি।
বক্স অফিসের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম দিনে ভারতের ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ আয় করেছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি (নেট)। দেশটির বাজারে ছবিটির মোট গ্রস আয় ৭০ কোটি ২৫ লাখ রুপি।
অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৫ কোটি রুপি। ফলে প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় ১২৫ কোটি রুপি ছাড়িয়ে যায়।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে তামিল সংস্করণ। এটি আয় করেছে ৪৩ কোটি ৩৫ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে এসেছে ১২ কোটি ৫০ লাখ এবং হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ৫০ লাখ রুপি।
তবে উত্তর ভারতে পিভিআর-আইনক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠানের সঙ্গে ওটিটি মুক্তির সময়সীমা নিয়ে বিরোধের কারণে ছবিটির প্রদর্শন সীমিত ছিল।
নেলসন দিলীপকুমার পরিচালিত ও সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, রামিয়া কৃষ্ণান, বিদ্যা বালান, এস জে সুরিয়া ও মিঠুন চক্রবর্তীসহ একাধিক তারকা।
এর আগে রজনীকান্তের ‘কুলি’ বিশ্বব্যাপী প্রথম দিনে প্রায় ১৫১ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড অক্ষত থাকলেও ‘জেলার ২’-এর শক্তিশালী সূচনা নতুন করে আলোচনায় এনেছে এই দক্ষিণী মহাতারকাকে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




