কঙ্গনা সেরা অভিনেত্রী হিসেবে দৃষ্টান্ত তৈরি করতে চান


প্রকাশিত: ০৪:৪৭ ২০ আগস্ট ২০২৪
বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। প্রায়ই বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে থাকেন। বিটাউনের তারকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, কীভাবে তিনি প্রথম সারির অভিনেতাদের সঙ্গে একের পর এক ছবি প্রত্যাখ্যান করেছেন। খুব সচেতন ভাবেই একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
কঙ্গনার দাবি, একজন অভিনেত্রী হিসাবে দৃষ্টান্ত তৈরি করতেই বলিউডের খান ও কাপূরদের ছবি তিনি ফিরিয়ে দিয়েছেন। খুব সচেতন ভাবেই বলিউডের প্রথম সারির পাচ অভিনেতার সঙ্গে কাজ করেননি তিনি। এই পাঁচ অভিনেতার মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার ও রণবীর কাপূর।
এদের সঙ্গে ছবিতে অভিনয় করলে কয়েকটি গানে ও কিছু দৃশ্যে মুখ দেখানো ছাড়া আর কিছু করার থাকে না, এমনই মনে করেন তিনি। এই ধরনের চরিত্রে অভিনয় করায় আগ্রহ নেই তার।
কঙ্গনা সাক্ষাৎকারে বলেন, ‘খানেদের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কিন্তু ওরা প্রত্যেকেই আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করেন। কখনই কোনও খারাপ আচরণ করেননি। কিন্তু আমি ওদের ছবি প্রত্যাখ্যান করেছি। কারণ, ওদের ছবিতে নায়িকার হয়ত দু’টি দৃশ্য আর কয়েকটি গানের দৃশ্য থাকে। আমি বলে দিয়েছে, এই ধরনের ছবিতে কাজ করতে চাই না। বরং প্রথম সারির অভিনেত্রী হিসেবে আমি দৃষ্টান্ত তৈরি করতে চাই।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘আমার পরে যারা চলচ্চিত্র জগতে আসবেন, তাদের জন্য আমি কিছু করতে চাই। কোনও খান, কুমার বা কাপূর আপনাকে সফল বানাতে পারবেন না। আমি অক্ষয় কুমারের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি মানি না, একজন নায়কই এক জন নায়িকাকে সফল হতে সাহায্য করেন। নিজেই সফল হওয়া যায়। আমি সেই দৃষ্টান্ত তৈরি করেছি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




