চট্টগ্রাম-চীন রুটে জাহাজ চলাচল শুরু


প্রকাশিত: ০৭:৫৮ ১৭ সেপ্টেম্বর ২০২৪
চীন থেকে ছাড়া কনটেইনারবাহী একটি জাহাজ বিরতি ছাড়াই চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছেছে। এটি চট্টগ্রাম-চীন সরাসরি রুটের প্রথম জাহাজ।
এমভি কোটা আঙ্গুন নামে জাহাজটি সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর পৌঁছে। এর আগে ৭ সেপ্টেম্বর জাহাজটি চীনের নিংবো-ঝুশান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
ব্যবসায়ীরা জানান, চীন-চট্টগ্রাম রুটে আগে সরাসরি জাহাজ চলাচল করত না। ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেওয়া হতো। এক্ষেত্রে ২০ থেকে ২৫ দিন সময় লাগত। এখন সরাসরি রুটের জাহাজ মাত্র ৯ দিনে চীন থেকে চট্টগ্রাম পৌঁছেছে। এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের আর্থিক সাশ্রয় হচ্ছে এবং সময় কম লাগছে। স্থায়ীভাবে রুটটি চালু হলে লাভবান হবে বাংলাদেশি ব্যবসায়ীরা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, চীন থেকে সরাসরি আসা সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে প্রায় সাড়ে ৫০০ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার ছিল। মালামাল লোড করে আগামী ১৯ সেপ্টেম্বর এটি পুনরায় সরাসরি চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার (কন্ট্রোল) রাজিব চৌধুরী বলেন, চায়না-চিটাগাং এক্সপ্রেস (সিসিই) নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এই সার্ভিসের আওতায় চীন থেকে প্রথমবারের মতো আমদানিকৃত পণ্য নিয়ে মাত্র নয় দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ।
বাংলাদেশের পোশাকশিল্পের বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে। দেশের মোট আমদানির ২৫ শতাংশই আসে চীন থেকে। যদিও মোট রপ্তানির মাত্র ১ দশমিক ২২ শতাংশ যায় দেশটিতে।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ-চীন রুটে সরাসরি জাহাজ পরিচালনার। অবশেষে চালু হয়েছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তবে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করতে হবে যেন দীর্ঘমেয়াদে সুবিধাগুলো পাওয়া যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি




