২১ জেলা আড়াই ঘণ্টা ব্ল্যাকআউট, যা জানা গেলো?


প্রকাশিত: ০১:০৩ ২৭ এপ্রিল ২০২৫
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খুলনার পাওয়ার গ্রিডে কারিগরি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে বলে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে এসব জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানায়, গ্রিড ফেল হওয়ার কারণে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশালসহ বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। তবে সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ওজোপাডিকোর যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টা থেকে যশোর, খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালীতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ত্রুটি মেরামতের কাজ শুরু হয় এবং একে একে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়। তিনি আরও জানান, যশোরে সাধারণত ঝিনাইদহ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তবে ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া অঞ্চলে কোনো বিভ্রাট হয়নি।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বিবৃতিতে জানায়, বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যেই এসব এলাকা পুনরায় জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করা হয়। বর্তমানে গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কেন এই গ্রিড ফেল হলো তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ




