জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেপ্তার!

ছবি সংগৃহিত

প্রকাশিত: ০১:২১ ১১ জুলাই ২০২৫
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক ড. আবুল বারকাতকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত একটি মামলার অধিযাচনের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অধ্যাপক বারকাতকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, “মামলাটি বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তথ্য-উপাত্ত এবং অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। আগামিকাল শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।”
তবে গ্রেপ্তারকৃত অধ্যাপক বারকাতের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রকৃতি, ধারা এবং অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করেনি ডিবি বা দুদক। গ্রেপ্তারের পর তাকে কোথায় রাখা হয়েছে এবং তাকে কোন থানায় দেখানো হয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, এই গ্রেপ্তারের খবরে দেশের আর্থিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষজ্ঞ মহলের অনেকেই একে ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আবুল বারকাত ১৯৫৪ সালের ২৭ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আবুল বারকাত সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণ করেন। আবুল বারকাত ১৯৭০ সালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৭৩ সনে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উচ্চমান প্রথম শ্রেণীসহ উত্তীর্ণ হন। ঐ বছরই উচ্চ শিক্ষার জন্য তিনি বাংলাদেশ সরকারের মেধা বৃত্তি নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে যান। ১৯৭৮ সালে তিনি মস্কো ইন্সটিটিউট অব ন্যাশনাল ইকোনমি (প্লেখানত ইনস্টিটিউট খ্যাত) থেকে অর্থনীতি বিষয়ে এমএসসি-তে সকল বিষয়ে অনার্স ডিগ্রী অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ১৯৮২ সালে উন্নয়নের রাজনৈতিক-অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।দীর্ঘ একাডেমিক ও গবেষণামূলক জীবনে অধ্যাপক বারকাত বহু গবেষণাকর্ম, বই এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে ব্যাংকিং খাতেও তার প্রভাবশালী ভূমিকা ছিল।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুদক বা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রদান করা হয়নি।
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- অরিজিৎের পথেই কি শ্রেয়া? প্লেব্যাক ছাড়ার ইঙ্গিতে চমকে গেল ভক্তরা
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ বহু
- কয়েক সেকেন্ডের জন্য প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান মোজতবা খামেনি
- সংসদের সেই আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক
- ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: “আমাদের তাদের দরকার নেই” মিত্রদের ‘না’ বলায় কড়া বার্তা

