বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার


প্রকাশিত: ১২:২৩ ৯ জুলাই ২০২৬
বন্ধ থাকা কলকারখানা আবার চালু করে নতুন কর্মসংস্থান তৈরি করতে চায় সরকার। চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন সরকারের জন্য দায়ে পরিণত হয়েছে। এসব সম্পদকে আবার উৎপাদনমুখী ও লাভজনক করতে কাজ করছে সরকার। এ কারণে বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
তৈরি পোশাক রফতানি কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক ব্যবসায়িক মন্দার কারণে রফতানিতে কাঙ্ক্ষিত গতি আসেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রভাব ফেলছে। তবে বৈশ্বিক সংকট কমে গেলে পোশাক রফতানি আবার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সরকারের সঙ্গে টিকে গ্রুপের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি টিকে গ্রুপকে লিজ দেওয়া হয়েছে।
এ প্রকল্পে টিকে গ্রুপ ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




