কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি


প্রকাশিত: ০৬:১৭ ১৫ আগস্ট ২০২৪
কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নেতারা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম মাসুম বিল্লাহ প্রমুখ।
অর্থপাচার রোধ ও দেশের আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনতে এসব প্রস্তাব অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অর্থাৎ প্রশাসনিক, পরিচালনগত ও অর্থ ব্যয়ের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা। এছাড়া দেশের আর্থিক খাত ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা।
তাদের দাবির মধ্যে রয়েছে— স্বার্থের সংঘাত ও ব্যাংকিং খাতে দ্বৈতশাসন রোধকল্পে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি করা হোক। ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধি ও অন্যান্য সংস্কার।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের কাঠামোগত সংস্কার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক পদে অন্তর্ভুক্তকরণ, পূর্ণ মন্ত্রীর মর্যাদা প্রদান ও গভর্নর হিসেবে খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ বা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা নিয়োগ। ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধানের পদকে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পদে রূপান্তর ও সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ, যেমন সুদহার, বিনিময় হার, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ইত্যাদি প্রক্রিয়া রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত রাখার দাবি করেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদকে গ্রেড-১, পরিচালকের পদকে গ্রেড-২ ও অতিরিক্ত পরিচালকের (০৮) পদকে গ্রেড-৩–এ উন্নীতকরণ এবং পদক্রমে এ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
সেই সঙ্গে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের দাবি জানানো হয়েছে।
বিগত সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সুবিধা বাতিল বা হ্রাস করা হয়েছে, তা পুনর্বহালের দাবিও করেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এছাড়া অন্তর্মুখী প্রবাসী আয়ের প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদেশের বাংলাদেশ মিশন বা দূতাবাসগুলোয় ব্যাংকিং এটাচি পদ সৃষ্টিপূর্বক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




