নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আইন মেনে চলার আহ্বান


প্রকাশিত: ০৬:০১ ২৮ জানুয়ারী ২০২৬
নড়াইলে কর্মরত হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও পেশাগত দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা” শীর্ষক এই সচেতনতামূলক সেমিনারটি বুধবার বেলা ১১টায় নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে এ সেমিনারে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান। তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা একটি স্বীকৃত বিকল্প চিকিৎসা পদ্ধতি হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলা অত্যন্ত জরুরি। চিকিৎসার নামে কোনো ধরনের অনিয়ম বা আইনবহির্ভূত কার্যক্রম যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রযোজ্য আইন, নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চিকিৎসকদের সচেতন ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ডা. মফিজুর রহমান, ডা. দুলাল রাহা, লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. হায়াতদুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক ডা. শেখ রাজিবুল আলম এবং সহ-সভাপতি ডা. তছিবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মৌলিক নীতিতে অবিচল থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। একইসঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসার নামে কেউ যেন রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহার না করে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আইন মেনে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমেই এই বিকল্প চিকিৎসা পদ্ধতির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে মত দেন তারা।
সেমিনারে নড়াইল জেলায় কর্মরত প্রায় ৫০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
বিজ্ঞাপন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে