বিভিন্ন নামে একই ফিচারের ফোন বিক্রি, ঠকছেন গ্রাহকরা


প্রকাশিত: ০৫:১৫ ৫ সেপ্টেম্বর ২০২৪
চাহিদা বেশি থাকায় বিভিন্ন ফিচারসমৃদ্ধ ফোন বাজারে আনছে কোম্পানিগুলো। বিক্রি বজায় রাখতে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কম দামে বেশি ফিচারের ফোন নিয়ে আসার। এই সুযোগে মার্কেট ধরে রাখার কৌশল হিসেবে কিছু ব্র্যান্ড একই ফিচার ও হার্ডওয়্যার বিশিষ্ট স্মার্টফোন বিক্রি করছে অন্য সিরিজ বা ব্র্যান্ডের নামে। যার ফলে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা।
তবে, এ কৌশল কতটা ঠিক, আর ভবিষ্যতে স্মার্টফোনের বাজারে এর কেমন প্রভাব পড়তে পারে চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
স্মার্টফোন রি-ব্র্যান্ডিংয়ের কৌশলটি একেবারেই নতুন নয়। আর বাজারকে চলমান রাখার জন্য এই পদক্ষেপ অনেকের কাছেই যথাযথ বলে মনে হতে পারে। তবে, যখন একই ফিচার বিশিষ্ট কোনো বিশেষ ব্র্যান্ডের স্মার্টফোন অন্য কোনো ব্র্যান্ডের কাছে সস্তায় পাওয়া যায়, তখন স্বাভাবিকভাবেই ক্রেতাদের মনে এই মডেলগুলো সম্পর্কে সন্দেহ জাগে। এছাড়াও, ক্রেতাদের মনে ব্র্যান্ডের মান, উদ্ভাবন, বিপণন এবং ব্র্যান্ডের আনুষঙ্গিক বিষয় সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন জন্ম নেয়।
কেন এ কৌশল করে সংস্থাগুলো
সংস্থাগুলো কেন এরকম করে এর সঠিক কোনো উত্তর না থাকলেও মনে করা হচ্ছে যে, যখন কোনো ব্র্যান্ড একের পর এক স্মার্টফোন লঞ্চ করে তখন সংস্থাটি খবরের শিরোনামে থাকে। এছাড়াও ব্যবহারকারীদের কাছে সেই কোম্পানির ওই নির্দিষ্ট লাইনআপ থেকে বেছে নেওয়ারও একাধিক অপশন থাকে।
তবে যে ব্র্যান্ডগুলো সিস্টার ব্র্যান্ড হিসেবে পরিচিত, সেগুলোর মার্কেটিং স্ট্রাটেজি সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। এরমধ্যে একটি ব্র্যান্ডের স্মার্টফোন অফলাইনে বিক্রি করা হয়ে থাকে, আরেকটি অনলাইনে একচেটিয়াভাবে বিক্রি করা হয়। যার ফলে সংস্থাগুলো অনলাইন এবং অফলাইন উভয় ক্রেতাদেরই নিজেদের দিকে আকৃষ্ট করতে সক্ষম হয়।
এছাড়াও, অত্যধিক দামি স্মার্টফোনগুলো ব্যবহারকারীরা ফিজিক্যাল স্টোর থেকে কেনাই পছন্দ করে থাকে। তাই, মূল ব্র্যান্ডের ডিভাইসগুলো সাধারণত অফলাইন স্টোরে এবং সাব-ব্র্যান্ড ডিভাইসগুলো অনলাইন স্টোরে উপলব্ধ হয়। তবে আপাতদৃষ্টিতে স্মার্টফোন ক্লোনিংকে চতুর বিপণন কৌশল বলে মনে হলেও শেষ পর্যন্ত এটি ভোক্তা এবং বাজারের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। যার ফলে ক্রেতাদের ব্র্যান্ডের ওপর আস্থা কমে যায়।
তবে, ক্লোনিংয়ের ফলে স্মার্টফোনগুলোতে কেবল ছোটখাটো পরিবর্তন বাদে বাকি সবকিছুই যেহেতু একই রকমের থাকে, তাই স্মার্টফোন কেনার সময় তাদের কাছে একাধিক অপশনও থাকে। যার ফলে তারা ভেবেচিন্তে নিজের বাজেট অনুযায়ী একটি স্মার্টফোন কিনতে পারেন।
বিজ্ঞাপন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার