মেটার সব এআই মডেল ওপেন নাও থাকতে পারে: জুকারবার্গ


প্রকাশিত: ০১:২৬ ৩১ জুলাই ২০২৫
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মেটার ভবিষ্যৎ পরিকল্পনার একটি বিস্তারিত চিঠি প্রকাশ করেছেন। গতকাল, ৩০ জুলাই (বুধবার), প্রকাশিত এই চিঠিতে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে মেটার সব এআই মডেল আর উন্মুক্ত (ওপেন সোর্স) নাও থাকতে পারে।
চিঠিতে জুকারবার্গ বলেন,“সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি জড়িত। তাই কোন মডেল ওপেন থাকবে আর কোনটি থাকবে না, সেটা সাবধানতার সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”
এই বক্তব্য মেটার পূর্ববর্তী অবস্থানের সঙ্গে কিছুটা বিপরীত। এতদিন পর্যন্ত মেটা তাদের উন্নত এআই মডেল—বিশেষত LLaMA সিরিজ—সবার জন্য ওপেন সোর্স রাখার পক্ষে ছিল। কিন্তু এবার মেটা স্পষ্টভাবে জানিয়েছে, উন্নত বা ঝুঁকিপূর্ণ কিছু মডেল ভবিষ্যতে আর উন্মুক্ত নাও রাখা হতে পারে।
২০২৫ সালের জুন মাসে মেটা ঘোষণা দেয়, তারা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) নিয়ে বৃহৎ পরিসরে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে গঠন করা হয় Meta Superintelligence Labs। এই ইউনিটের অধীনেই তৈরি হচ্ছে আরও উন্নত ক্লোজড এআই মডেল।
তাদের পরীক্ষামূলক মডেল ‘Behemoth’ এর ওপেন টেস্ট ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, যা মেটার আগ্রহী ব্যবহারকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা—সব মডেল আর ওপেন থাকবে না।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতের এআই হবে আরও ব্যক্তিকেন্দ্রিক (personalized)। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেটের মতো ডিভাইসের মাধ্যমে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গী হয়ে উঠবে এই প্রযুক্তি—ব্যবহারকারীর ইচ্ছা, ব্যবহার ও চিন্তা বুঝে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবে।
তবে এ নিয়ে বিভ্রান্তি এড়াতে মেটার একজন মুখপাত্র স্পষ্ট করেছেন,“আমরা এখনো শক্তিশালী ওপেন মডেল তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে উন্নত ক্লোজড মডেল নিয়েও গবেষণা ও কাজ চলবে।”
বিশ্লেষকদের মতে, এআই-এর ভবিষ্যৎ এখন শুধু প্রযুক্তিগত অগ্রগতির বিষয় নয়, বরং এটি নিরাপত্তা, নৈতিকতা এবং বিশ্বব্যাপী প্রভাবের বিষয়েও নতুন করে ভাবনার সময় এনে দিয়েছে। মেটার এই পরিবর্তিত অবস্থান সেই বাস্তবতারই প্রতিফলন।
বিজ্ঞাপন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী