ট্রাম্প প্রশাসনে পরিবহনমন্ত্রী হলেন সাবেক টিভি উপস্থাপক সোন ডাফি


প্রকাশিত: ০৭:৩৩ ১৯ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরবর্তী প্রশাসনে পরিবহনমন্ত্রী পদে সাবেক কংগ্রেস সদস্য সোন ডাফিকে মনোনয়ন দিয়েছেন।
গত সোমবার ট্রাম্পের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। সোন ডাফি এক সময় মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন এবং তার পাশাপাশি অন্যান্য টিভি চ্যানেলেও অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রেক্ষাপটে, ট্রাম্প এক বিবৃতিতে সোন ডাফির প্রশংসা করেন এবং বলেন যে, তিনি প্রতিনিধি পরিষদে ‘আর্থিক দায়বদ্ধতা’ নিশ্চিত করতে কাজ করবেন। রিপাবলিকান সোন ডাফি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উইসকনসিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ছিলেন।
পরিবহনমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সোন ডাফির বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি (সোন ডাফি) শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




