সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের সেবা, তদন্তে কর্তৃপক্ষ

ছবি :সংগৃহীত

প্রকাশিত: ০৪:৩১ ৬ জানুয়ারী ২০২৫
রবিবার সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি সেলুনের চেয়ারে ছোটো চুলের একজন নারী বসে আছেন এবং নরসুন্দররা কোনো ব্যক্তির চুল কাটার সময় তার শরীরে বাড়তি কাপড় বা প্লাস্টিকের আবরণে গা ঢেকে দেন, ওই নারীরও গায়েও সে রকম একটি প্লাস্টিকের আবরণ। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে ওই নারীর পরিষেবা গ্রহণ শেষ।
রবিবার এই ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং রিয়াদের নগর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টির তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সেলুনের মালিক লাইসেন্সের আবেদনপত্রে উল্লেখ করেছিলেন যে তার পার্লারে শুধু পুরুষদেরই পরিষেবা প্রদান করা হবে।
আবেদনপত্রের তথ্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের মিল না থাকায় সেলুনের মালিককে ইতোমধ্যে তলব করেছে রিয়াদের নগর কর্তৃপক্ষ। লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা।
সোমবার রিয়াদের নগর কর্তৃপক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে “কোনো পরিষেবাকেন্দ্র যেন তার লাইসেন্সের অপব্যবহার না করে গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা প্রদান করতে পারে— তা নিশ্চিত করার জন্য নগর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




