পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৩ ১৪ জানুয়ারী ২০২৫
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগিরই সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। ১৩ জানুয়ারী একটি সাক্ষাৎকারে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুত পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। যদিও সম্ভাব্য এই বৈঠকের নির্দিষ্ট সময় সম্পর্কে কিছু জানাননি। তবে এটি অনুষ্ঠিত হলে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই দেশের নেতাদের মধ্যে এটাই হবে প্রথম সরাসরি বৈঠক।
ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "এক্ষেত্রে একমাত্র কৌশল হলো পুতিনের সঙ্গে আলোচনা। আমি জানি, তিনিও দেখা করতে চান। আমি খুব তাড়াতাড়ি এই বৈঠকটি করতে চাই। তবে, এর জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে।"
এদিকে, মার্কিন কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি ফোনালাপের আশা করছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বর্তমানে চাপে রয়েছে। রাশিয়ার আক্রমণের ফলে দোনেৎস্ক অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ শহর দখল করেছে রুশ বাহিনী। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইউক্রেনকে এ সংকট কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




