ভারতীয়দের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৫২ ১৫ জানুয়ারী ২০২৫
সৌদি আরব ভারতীয় কর্মীদের জন্য ভিসা নীতিতে কঠোরতা আরোপ করেছে। এখন থেকে সৌদিতে কাজের উদ্দেশ্যে যেতে হলে ভারতীয়দের পেশাগত যোগ্যতা ও শিক্ষাগত দক্ষতা প্রমাণের জন্য প্রাক-যাচাই প্রক্রিয়া অতিক্রম করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নতুন এই নিয়ম মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভিসার জন্য আবেদন করার আগে পেশাগত দক্ষতা যাচাই বাধ্যতামূলক।
সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দেশটি দক্ষ কর্মী নিয়োগে জোর দিচ্ছে। জানা গেছে, এই নীতি প্রাথমিকভাবে ভারতীয় কর্মীদের ওপর প্রয়োগ করা হচ্ছে, তবে ভবিষ্যতে এটি অন্যান্য দেশের জন্যও কার্যকর হতে পারে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ২৪ লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৭ লাখ বেসরকারি প্রতিষ্ঠানে এবং বাকিরা গৃহকর্মে নিযুক্ত। সৌদি কর্তৃপক্ষ মনে করে, এই পরিবর্তনের ফলে শ্রমবাজারের মানোন্নয়ন ঘটবে এবং ভালো মানের কর্মী নিয়োগ সম্ভব হবে।
এ সিদ্ধান্ত সম্পর্কে বিশ্লেষকদের মতে, এটি সৌদি আরবের শ্রমবাজারের সংস্কার এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




