যুক্তরাষ্ট্রের সীমান্তে ‘জরুরি অবস্থা’ঘোষণা করলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:৪৭ ২১ জানুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই দেশের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। তার এই সিদ্ধান্তে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনায় শপথ গ্রহণ করেন ট্রাম্প। শপথ অনুষ্ঠান শেষে ওভাল অফিসে ফিরে একাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে অন্যতম হলো দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি।
ট্রাম্প বলেন, “এটি একটি বিশাল সিদ্ধান্ত।” এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সৈন্য ও জনবল মোতায়েন করা হবে।
এর পাশাপাশি, তার বহুল আলোচিত ‘রিমেইন ইন মেক্সিকো’ নীতি পুনরায় কার্যকর করা হবে। এই নীতির আওতায় আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ না করে মেক্সিকোতেই অপেক্ষা করার নিয়ম পুনরায় চালু হবে।
নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের সংজ্ঞা সংশোধনের বিষয়েও নির্দেশ দেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নাগরিকত্ব নীতির ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, এবং এই সিদ্ধান্ত সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।”
এদিন শপথ গ্রহণের মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
ক্ষমতা গ্রহণের আগে থেকেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নতুন অবৈধ অভিবাসনের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে।
ট্রাম্পের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ




