দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:০৪ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
দুবাই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশগ্রহণ করতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাইতে পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
এসময় তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। তারা সম্মেলনে যোগ দেওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে সামিটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩ জানুয়ারি আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুমের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এবারের সম্মেলনে সরকারের মধ্যে কার্যকর অংশীদারি এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
ড. ইউনূসের সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান ও বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দেশের ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




