বল এখন ভারতের কোর্টে, শান্তি চায় পাকিস্তান: ইসহাক দার


প্রকাশিত: ০২:৪৬ ১০ মে ২০২৫
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হেঁটেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, “বল এখন ভারতের কোর্টে।” শনিবার (১০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপের সময় দার এই বার্তা দেন। তিনি জিও নিউজকে জানান, “যুদ্ধ আমাদের অগ্রাধিকার নয়। আমরা শান্তি চাই, তবে সেটা হতে হবে কোনও দেশের আধিপত্য ছাড়া।”
ইসহাক দার আরও জানান, তিনি মার্কো রুবিও, সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং আলোচনা ইতিবাচক ছিল। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সূচনা হবে।
এ উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর মধ্য দিয়ে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা কড়া পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সিন্দু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করা। পাকিস্তানও জবাবে সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ইসলামাবাদ ঘোষণা দেয়, সিন্দু চুক্তি স্থগিতকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে।
এই ঘটনার পর সীমান্তে শুরু হয় প্রায় টানা ১২ রাত ধরে গোলাগুলি। উভয় দেশই একে অপরকে হামলার জন্য দায়ী করে। ৬ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, এতে কমপক্ষে ১০০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, ভারত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৩৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং আহত করেছে শতাধিক। পাশাপাশি তারা দাবি করে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
ভারতও অভিযোগ করে, পাকিস্তানের গোলাবর্ষণে কাশ্মীরের ভেতরে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শনিবার পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ‘অপারেশন বানিয়ান মারসুস’ চালু করে। তারা জানায়, ভারতের পাঠানকোট, উধমপুরসহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভোরে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
এই উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান উভয়েই দাবি করেছে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপর অপর দেশ থেকে হামলা চালানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে। তবে এর মাঝেই পাকিস্তান শান্তির বার্তা দিয়ে বলেছে, “বল এখন ভারতের কোর্টে।” অর্থাৎ আলোচনার দায়িত্ব এখন নয়াদিল্লির হাতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




