মক্কায় প্রবেশ করতে পারলো না ২ লাখ ৭০ হাজার হজযাত্রী!


প্রকাশিত: ০১:৫৩ ২ জুন ২০২৫
সৌদি আরবের হজ কর্তৃপক্ষের কড়া অবস্থানের কারণে এ বছর অনুমতি ছাড়া আসা প্রায় ২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হজের জন্য বৈধ অনুমতি না থাকায় এই বিপুল সংখ্যক মানুষকে মক্কার বাইরে থামিয়ে দেওয়া হয়।
সৌদি সরকারের এক বিবৃতিতে বলা হয়, গত বছর হজ মৌসুমে অতিরিক্ত ভিড় এবং ভয়াবহ তাপদাহে প্রায় ১ হাজার ৩০০ হাজী মৃত্যুবরণ করেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনুমতি ছাড়া হজ করতে আসা কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২,৬৯,৬৭৮ জন অবৈধ হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। অনেকেই ভুয়া ভিসা, পাস বা ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে প্রবেশের চেষ্টা করেছিলেন। পাশাপাশি, অনুমতি ছাড়া হজের চেষ্টা করায় ২৩ হাজার সৌদি নাগরিককেও জরিমানা করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অনুমতি ছাড়া হজ করতে আসলে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রয়েছে। এটি শুধু বিদেশিদের জন্য নয়, সৌদি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
সরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে ৪০০টির বেশি হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মক্কায় ১৪ লাখেরও বেশি বৈধ হজযাত্রী অবস্থান করছেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ বছর হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলো জনসমাগম পর্যবেক্ষণ, নিরাপত্তা নজরদারি এবং জরুরি প্রয়োজনে আগুন নেভানোর কাজেও ব্যবহৃত হবে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
প্রতিবছর জিলহজ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম পবিত্র মক্কায় হজ পালনে আসেন। হজ পালন একটি ফরজ ইবাদত এবং এর জন্য নির্দিষ্ট নিয়ম, অনুমতি ও সময়সীমা রয়েছে। সৌদি সরকারের বক্তব্য অনুযায়ী, এসব নিয়ম না মানলে হাজীদের জীবন হুমকির মুখে পড়তে পারে, তাই অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




