ইরান-ইসরায়েল সংঘাত, দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান


প্রকাশিত: ১১:০৩ ১৪ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিতে শনিবার (১৪ জুন) ইরান একযোগে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, এ হামলায় ইসরায়েলে এক নারী নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ইরান প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও এর মধ্যে ১০টিরও কম ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। টাইমস অব ইসরায়েলের লাইভ আপডেট অনুযায়ী, ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়েছে, যার ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে ইরানের বিভিন্ন স্থানে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, রাজধানী তেহরান ও ইসফাহানে ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান হামলা চালাচ্ছে। তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েল এখন ইরানের তেল ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান ও আরও ২০ জন কমান্ডার ছিলেন।
ইসরায়েলের ওই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং ইউরেনিয়াম মজুদের অবকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিশোধ হিসেবেই আজকের এই বিপুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, ইসরায়েলের দুটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। যদিও এই দাবির সত্যতা এখনো নিশ্চিত নয়।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই সংঘর্ষ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে গোটা অঞ্চলজুড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




