“যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পারমাণবিক কর্মসূচি চলবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান”


প্রকাশিত: ০৩:৪১ ২৩ জুলাই ২০২৫
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইসরায়েলের যেকোনো সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, তবে তা স্থায়ী হবে—এমন আশা ইরান করে না।
পেজেশকিয়ান বলেন, “ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের গভীরে পাল্টা আঘাত করেছি। তারা আমাদের উচ্চপর্যায়ের সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার চেষ্টা করেছে, তবে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে, যা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত হচ্ছে। তার ভাষায়, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না। এটা আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও মানবিক নীতির পরিপন্থী।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো হুমকি বা আন্তর্জাতিক চাপ ইরান মেনে নেবে না।
ইসরায়েলের আক্রমণের সময় যুক্তরাষ্ট্র ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এর জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ-এ পাল্টা হামলা চালায়। তবে তিনি ব্যাখ্যা করেন, “এই হামলা কাতারকে উদ্দেশ্য করে ছিল না। আমি কাতারের আমিরকে ফোন করে তা পরিষ্কার করেছি।”
তিনি বলেন, “কাতারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা শুধু সেই ঘাঁটিতে আঘাত করেছি, যেখান থেকে আমাদের ওপর হামলা হয়েছিল।”
পারমাণবিক ইস্যুতে ইরান এখনো আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA)-এর সঙ্গে যুক্ত আছে বলেও নিশ্চিত করেন তিনি। হামলার পর ক্ষয়ক্ষতির তথ্য শিগগিরই আইএইএ-কে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে নতুন দফার আলোচনা তুরস্কে হওয়ার কথা রয়েছে। ইরান বলেছে, তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী, তবে শর্ত হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।
সাক্ষাৎকারের শেষদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন,
“আমাদের পরমাণু সক্ষমতা মাটির নিচে নয়, আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




