কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন


প্রকাশিত: ০১:৩৮ ২৪ আগস্ট ২০২৬
আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তবে আগামী বছরের নির্বাচনে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে ঘিরে ইনফান্তিনোর সমালোচনা বাড়ে। এর পর থেকেই বিভিন্ন মহলে ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। উয়েফা সভাপতি সেফেরিনও ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় এলেও তিনি নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
সেফেরিন জানিয়েছেন, ফিফা সভাপতির পদে যাওয়ার প্রতি তার আগ্রহ নেই। এর পেছনে দুটি কারণও উল্লেখ করেছেন তিনি। প্রথমত, উয়েফার সঙ্গে কাজ করতে তিনি ভালোবাসেন। দ্বিতীয়ত, জীবনের অন্য দিকগুলো উপভোগ করার জন্যও সময় দিতে চান। তার মতে, ফিফা সভাপতির পদে আগ্রহ না দেখালে নিজের বিশ্বাসযোগ্যতাও আরও বাড়বে।
তবে আগামী মার্চের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর জন্য নতুন কোনো প্রতিদ্বন্দ্বী হাজির হতে পারেন বলে মনে করেন সেফেরিন। তার ভাষ্য অনুযায়ী, ইনফান্তিনো শুধু রাজনৈতিক মহলেই নয়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের একটি অংশের কাছেও সমর্থন হারিয়েছেন। ফলে নির্বাচনে নতুন কোনো প্রার্থী দাঁড়ালে বর্তমান ফিফা সভাপতিকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




