ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ!


প্রকাশিত: ০৬:২২ ১৬ সেপ্টেম্বর ২০২৫
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে লুক্সেমবার্গ কয়েকটি দেশের সঙ্গে যোগ দেবে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ের বেটেল সংসদীয় কমিশনকে জানিয়েছেন, চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে লুক্সেমবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
গাজার প্রায় দুই বছরের অভিযানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা বাড়তে থাকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন একটি আন্দোলন তৈরি হচ্ছে যা প্রমাণ করছে, দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক।”
তিনি আরও জানান, “এই কারণেই লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহে দুই রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে যোগ দিতে চায়।” ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামসহ কয়েকটি দেশও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। এদিকে মঙ্গলবার জাতিসংঘের তদন্তকারীরা ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছেন, দেশটি গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা চালাচ্ছে এবং এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের উসকানিমূলক ভূমিকা রয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ভবিষ্যত নিয়ে নতুন করে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




