কায়রো জাদুঘরে চাঞ্চল্যকর ঘটনা:ফারাওর ব্রেসলেট চুরি!


প্রকাশিত: ০৬:১৩ ১৯ সেপ্টেম্বর ২০২৫
কায়রোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডের ফারাও আমেনেমোপের তিন হাজার বছরের পুরনো সোনার ব্রেসলেট চুরি হয়ে গলিয়ে ফেলা হয়েছে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রেসলেটটি খ্রিষ্টপূর্ব প্রায় ১০০০ সালে রাজত্ব করা ফারাও আমেনেমোপের ছিল। এটি গোলাকার ল্যাপিস লাজুলিতে (নীল রত্ন) সাজানো ছিল এবং ৯ সেপ্টেম্বর মিউজিয়ামের একটি সংরক্ষণাগার ল্যাবরেটরি থেকে অদৃশ্য হয়।
চুরি ধরা পড়ার পর ল্যাবরেটরির অন্যান্য প্রত্নতত্ত্ব সামগ্রী পরীক্ষা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। বিদেশে পাচারের আশঙ্কায় ব্রেসলেটের ছবি মিসরের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে পাঠানো হয়।
জানা গেছে, মিউজিয়ামের একজন বিশেষজ্ঞই ব্রেসলেট চুরি করে প্রথমে একজন রৌপ্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে সেই ব্যবসায়ী এটি কায়রোর ঐতিহাসিক জুয়েলারি এলাকার একটি ওয়ার্কশপ মালিকের কাছে পাঠান। শেষ পর্যন্ত ওয়ার্কশপ মালিক এটি সোনা গলানোর কারখানায় বিক্রি করেন, যেখানে অন্য জিনিসের সঙ্গে গলিয়ে ফেলা হয়।
সরকারি কর্তৃপক্ষ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং চুরি থেকে প্রাপ্ত প্রায় ১ লাখ ৯৪ হাজার মিসরীয় পাউন্ড (৪০০০ ডলার) জব্দ করেছে।
এই চুরির ঘটনা ঘটে গিজা পিরামিডের কাছে অবস্থিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে, যা নভেম্বর মাসে খুলতে চলেছিল। মিউজিয়রটি মিসরের প্রাচীন ঐতিহ্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং দেশের পর্যটন ও বৈদেশিক মুদ্রা আয়ের জন্য গুরুত্বপূর্ণ।
মিসরে প্রাচীন নিদর্শনের অবৈধ বাণিজ্য দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। গত বছরও কর্তৃপক্ষ দুজনকে আটক করেছিল, যাদের বিরুদ্ধে শত শত প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি এবং পাচারের চেষ্টা করার অভিযোগ উঠেছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




