“শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান”—মোদিকে খোঁচা ওয়াইসির


প্রকাশিত: ০৬:৩১ ২৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুতে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সম্প্রতি বিহারের এক নির্বাচনি জনসভায় মোদি কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলকে (RJD) ‘অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগ তোলেন। তার জবাবে বৃহস্পতিবার ওয়াইসি কটাক্ষ করে বলেন, “বিহার ও সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নেই। মোদিজি, আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, আমরাই তাকে পৌঁছে দেব।”
এই মন্তব্যের মাধ্যমে ওয়াইসি সরাসরি ইঙ্গিত করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় ব্যাপক জনরোষের মুখে তিনি ভারত পালিয়ে যান এবং সেই থেকে দিল্লিতে অবস্থান করছেন। ওয়াইসির বক্তব্য মোদির বক্তব্যের দ্বিচারিতা তুলে ধরতে ব্যবহার করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি অভিবাসন ইস্যুকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে মুসলিম-অধ্যুষিত সীমান্তবর্তী এলাকায় ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রসঙ্গ তুলে রাজনৈতিক উত্তাপ তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু করেছে।
প্রধানমন্ত্রী মোদি বহুবার—স্বাধীনতা দিবসের ভাষণ হোক কিংবা নির্বাচনি সভা—‘অনুপ্রবেশকারী’ ইস্যুকে জনসংখ্যা সংকটের কারণ হিসেবে তুলে ধরেছেন। তবে ওয়াইসির পাল্টা বক্তব্যে এই রাজনৈতিক প্রচারণার মধ্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




