বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করল খামেনি সরকার


প্রকাশিত: ০১:২৯ ১১ জানুয়ারী ২০২৬
টানা দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে ইরান সরকার। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, যারা বিক্ষোভে অংশ নেবে অথবা বিক্ষোভকারীদের যেকোনোভাবে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তি আরোপ করা হতে পারে।
ইরানের দণ্ডবিধির ১৮৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়িত কোনো গোষ্ঠীকে জেনে-বুঝে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকেও ‘মোহারেব’ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি সরাসরি অস্ত্র হাতে না নিলেও এই অভিযোগ প্রযোজ্য হতে পারে। দণ্ডবিধির ১৯০ নম্বর অনুচ্ছেদে ‘মোহারেব’-এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ অথবা দেশের ভেতরে নির্বাসনের বিধান রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের শিথিলতা, সহানুভূতি বা ছাড় না দিয়েই দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা উপেক্ষা করেই এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান।
মার্কিনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, এসব বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে রাজধানী তেহরানে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
এদিকে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের ঐতিহাসিক সিংহ-সূর্য প্রতীকসংবলিত পুরোনো ইরানি পতাকা ও অন্যান্য জাতীয় প্রতীক বহনের অনুরোধ জানান।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতনের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূত্রপাত হয়। শুরুতে এটি অর্থনৈতিক অসন্তোষ থেকে জন্ম নিলেও পরে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




