• সোমবার , ১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে খুশি করার জন্য ইরান প্রস্তাব বা পরিকল্পনা তৈরি করে না

ট্রাম্পকে খুশি করার জন্য ইরান প্রস্তাব বা পরিকল্পনা তৈরি করে না

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ ১১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি-সংক্রান্ত অবস্থানের বিরুদ্ধে এবার সরাসরি ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের দাবি, তারা কোনোভাবেই ওয়াশিংটনের চাপ বা ট্রাম্পকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নেয় না; বরং দেশের সার্বভৌম স্বার্থ ও জনগণের অধিকার রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। ইরানের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ওই প্রস্তাবের মাধ্যমে ওয়াশিংটন মূলত অতিরিক্ত শর্ত চাপিয়ে দিয়ে ইরানকে নতি স্বীকার করাতে চেয়েছিল।

সূত্রটি স্পষ্টভাবে জানায়, “ট্রাম্পকে খুশি করার জন্য ইরানে কেউ কোনো প্রস্তাব বা পরিকল্পনা তৈরি করে না। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা কেবল ইরানি জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের বিষয়টিকেই গুরুত্ব দেন। এতে যদি ট্রাম্প অসন্তুষ্ট হন, সেটি ইরানের জন্য উদ্বেগের কিছু নয়।”

এদিকে তেহরান আরও অভিযোগ করেছে, বাস্তব পরিস্থিতি মেনে নিতে না পারার কারণেই বারবার কূটনৈতিকভাবে ব্যর্থ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানি সূত্রের দাবি, ওয়াশিংটন আলোচনার পরিবর্তে চাপ প্রয়োগের নীতি অনুসরণ করায় সমাধানের পথ আরও জটিল হয়ে উঠছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরানের পাঠানো সর্বশেষ জবাব তার কাছে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” মনে হয়েছে। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

এর আগে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে নিজেদের প্রস্তাব ও অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় ইরান। তবে উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক অঙ্গনে এই পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/