• বৃহস্পতিবার , ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, নতুন বিধিনিষেধে শুরু রাজনৈতিক আলোচনা

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, নতুন বিধিনিষেধে শুরু রাজনৈতিক আলোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৭ ১৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর নতুন ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যজুড়ে প্রকাশ্যে গোরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের পর রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ছাড়পত্র বা ফিটনেস সনদ ছাড়া গোরু, ষাঁড়, মহিষ বা বাছুর জবাই করা যাবে না। এছাড়া জবাইয়ের জন্য পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কৃষিকাজে অনুপযোগী হতে হবে। বয়সজনিত দুর্বলতা, গুরুতর আঘাত বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও বিশেষ অনুমতি দেওয়া হতে পারে।

সনদ প্রদানের জন্য সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। একই সঙ্গে অনুমতিপ্রাপ্ত পশু কেবল নির্ধারিত কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানেই জবাই করতে হবে।

নতুন আইনে নিয়ম ভঙ্গকারীদের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। উন্মুক্ত স্থান বা জনসমাগম এলাকায় পশু জবাইকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের পর নতুন সরকারের এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

বিজ্ঞাপন