গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত: ০২:২২ ২৭ আগস্ট ২০২৪
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ।
তিনি বলেন, গেল ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এসব কথা বলেন তিনি। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
উপদেষ্টা বলেন, আমাদের এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে প্রতিনিধিদল এসেছিলেন। তারা স্রেফ আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। আমরা তাদের নিশ্চিত করেছি তাদের যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা তা করবো। তাদের অনুরোধ করেছি, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর আরও বেশি সদস্যদের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। তারা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যদের খুব প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, কিছুক্ষণ আগে চীনের অ্যাম্বাসেডরও এসেছিলেন। বাংলাদেশে প্রায় নয় হাজারের মতো চাইনিজ রয়েছে। অ্যাম্বাসেডর তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। আমরা বলেছি, আমাদের পক্ষে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার অবশ্যই তা করবো। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত ধরনের সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন সেগুলো আমরা চেয়েছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




