বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন


প্রকাশিত: ০৫:৩৬ ২৭ আগস্ট ২০২৪
বন্যার্তদের সহযোগীতা করার জন্য অর্থ সংগ্রহে জবিতে গান গাইবে ১২ ব্যান্ড আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে লাইনআপ, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলসমূহ।
এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আগামী ২৭ আগস্ট আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




