চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি আসাদুজ্জামান আসাদ’র অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের সদস্যরা। নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিষদের ৩ জন ওয়ার্ড সদস্য ও ২ জন সংরক্ষিত নারী সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে তার অপসারণ চান।
চেয়ারম্যানের অপসারণ চাওয়া সদস্যরা হলেন, ২ নং ওয়ার্ডের সদস্য মো: রহমত আলী, ৩ ওয়ার্ডের সদস্য আব্দুস ছাত্তার, ৪ নং ওয়ার্ডের সদস্য মো: সানোয়ার হোসেন, ১, ২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা: ফাতেমা বেগম ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য মোছা: ফাতেমা বেগম।
গত- ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে পরিষদের ওই পাঁচ সদস্য উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ খেরুয়ার চরে নতুন আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার করে টাকা নিয়েছেন। কিন্তু অদ্যবদি ঘর দিতে না পারায় তাদের তোপের মুখে এলাকা ছাড়েন। নদী পাড়াপাড়ের খেয়াঘাট উন্মুক্ত ডাকের মাধ্যমে না করে গোপনে ১ লাখ ৩০ হাজার টাকায় দিয়ে আত্মসাত করেন। পরিষদের উন্নয়ন তহবিল সহায়তার ১ম ও ২য় কিস্তির মোট ১১ লাখ ৭১ হাজার ৪’শ টাকা মনগড়া প্রকল্পে ব্যয় করেছেন। এডিপি ও ইউড্রেন বরাদ্দের একই অবস্থা জানিয়ে তারা আরো লিখিত অভিযোগ করেন, টিআর, কাবিখা-কাবিটা ও ননওয়েজ প্রকল্পের চলমান কাজ শতভাগ দেখিয়ে বিল উত্তোলন ও আত্মসাত করেন। এ ছাড়া আরো অসংখ্য অভিযোগ করেন ওই পাঁচ সদস্য।
অভিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, তিনি নিয়মিত ইউপি অফিসে আসছেন। যে সব দূর্নীতির অভিযোগে আপসারণ চাওয়া হয়েছে তা ভিত্তিহীন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- মুক্তিযোদ্ধা থেকে স্পিকার: হাফিজ উদ্দিন আহমদের বর্ণাঢ্য জীবন





