বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ


প্রকাশিত: ০৫:০৩ ৩ জুলাই ২০২৬
বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ কর্মীকে স্থানীয়দের একটি দল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ নতুন করে মামলা করেছে।
ঘটনাটি ঘটে বুধবার বিকেল ৫টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায়। পুলিশ জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি রাসেদুল ইসলাম সেতু ভুইয়াকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই রাসেদুল ইসলাম সেতু ভুইয়াকে পুলিশের কাছ থেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারে পুলিশ স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, পরে গভীর রাতে হ্যান্ডকাপটি খুলে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ব্যবহৃত হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেদুল ইসলাম সেতু ভুইয়া আগের মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা করেছেন। রাসেদুল ইসলাম সেতু ভুইয়াসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




