কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ইবি শিক্ষার্থীর মতবিনিময় সভা


প্রকাশিত: ০৬:০০ ১১ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয়ক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে এ সভা হয়। এসময় স্বাধীন পরবর্তী বাংলাদেশ গড়তে পরামর্শ বা কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়েও অভিযোগ ও পরামর্শ দিতে বলা হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ওয়াহিদউজ্জামান (ঢাবি), আকরাম হোসাইন রাজ (ঢাবি), আশরেফা খাতুন (ঢাবি), আবু বকর খান, (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), বিশ্বজিৎ দত্ত (খুবি), তৌহিদ ইসলাম শুভ (এনইউবি), মো. বাবু খান (ডিআইইউ), জান্নাত (বদরুন্নেসা কলেজ) উপস্থিত ছিলেন। এছাড়া ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয়করা বলেন, যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করেছে। তাদের অবশ্যই বিচার হবে। যারা শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের কেউ চিনে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। যদি প্রশাসন কাজ না করে তাহলে আমরা এটা নিয়ে তদারকি করব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশরেফা খাতুন বলেন, আমরা রাজনীতির বিরোধিতা করছি না, আমরা অপরাজনীতি এবং যারা আদর্শের নাম করে দখলদারিত্ব, অত্যাচারের রাজনীতি করেছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এখন সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আর দ্বিতীয় স্বৈরাচারের জন্ম হবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




