শেখ হাসিনাকে মা ডেকে প্লট চেয়েছিলেন জয়, আবেদনপত্র ভাইরাল!

সেই চিঠি ও শাহরিয়ার নাজিম জয়। ছবি : কোলাজ

প্রকাশিত: ১২:০২ ১৪ সেপ্টেম্বর ২০২৪
নিজেকে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র) দাবি করে উপস্থাপক শাহরিয়ার নাজিম শেখ হাসিনাকে উদ্দেশ করে লিখেছিলেন এক চিঠি। বলেছিলেন, তার দোয়ায় ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছে টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।
বেশ কয়েক বছর আগে লেখা চিঠিটি আবার নতুন করে ভাইরাল হয়েছে। সেই চিঠির উদ্দেশ্য ছিল একটি প্লট।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা এবং নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।চিঠির উদ্দেশ্য ছিল পূর্বাচলে একটি প্লট। বেশ কয়েক বছর আগে লেখা চিঠিটি আবার নতুন করে ভাইরাল হলো। এর আগে ২০১৪ সালে এবং যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়।
নতুন করে ভাইরাল হওয়া সেই আবেদনপত্রে দেখা গেছে, শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয়। তিনি লিখেছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র নায়ক।
‘মা, আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সব শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি।
তিনি লিখেছেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’
ভাইরাল এ আবেদনপত্রটিতে জয়ের ছবির পাশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের একটি সিলও দেখা গেছে। আর সুপারিশকারী হিসেবে রয়েছে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি




