অধ্যক্ষ নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ।


প্রকাশিত: ০৬:০৮ ১৫ সেপ্টেম্বর ২০২৪
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানায়। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা একাধিকবার শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

শিক্ষার্থীদের দাবির পক্ষে আন্দোলন
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অভাবে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানেও। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে বাধ্য হয়েই তারা এই অবরোধের পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মহাসড়কে যানজট ও যাত্রীদের দুর্ভোগ
অবরোধের ফলে প্রায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
প্রশাসনের সাথে বৈঠক
অবরোধ শেষে দুপুর ১টা ৩০ মিনিটে, কালিহাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিসবাহ উল হক,মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আব্দুল মাতিন,আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান,উম্মে জাহান,দিলরোবা ট্রীম সাথে বিটেকের কনফারেন্স রুমে এক ঘন্টার বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি জানান তারা,
শিক্ষার্থীরা বৈঠকে দাবি করেন, অধ্যক্ষের নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষাব্যবস্থা কার্যকর করা কঠিন। তারা অবিলম্বে একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানান। প্রশাসন তাদের আশ্বাস দিয়ে বলেছে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।
মিসবাহউল হক,মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আব্দুল মাতিন,আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান,উম্মে জাহান,দিলরোবা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস




