সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানে যৌথ অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত


প্রকাশিত: ০৬:০২ ১৯ মে ২০২৪
যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বান্দরবানের রুমা উপজেলার রোনিনপাড়া ও রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়া এলাকায়। রোববার (১৯ মে) দুপুরে রুমা-রোয়াংছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফের গোপন আস্তানার সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুই সদস্যের মরদেহ ও অপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। এদিকে ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে টহল জোরদারের পাশাপাশি বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার রায়হান কাজেমী সংবাদমাধ্যম কে জানান, "রুমা উপজেলার রোনিনপাড়ার কাছে ডেবাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযানে তিনজন নিহত হয়েছেন বলে শুনেছি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গিয়েছে। দুর্গম এলাকা হওয়ার কারণে মোবাইলে সংযোগ পাচ্ছি নাঅ মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হবে।"
এছাড়াও এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। রোয়াংছড়ি ও রুমার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। যৌথ অভিযানে রুমা সেনা জোন অংশ নিয়েছে। এ বিষয়ে যৌথ বাহিনী থেকে পরে জানানো হবে।
মূলত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত যৌথ অভিযানে আটক ৮৭ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




