বাংলাদেশ নিয়ে গুজব এবং অপপ্রচার চলছে : তথ্য উপদেষ্টা


প্রকাশিত: ০৬:২৮ ১২ নভেম্বর ২০২৪
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন বাংলাদেশকে নিয়ে গুজব এবং অপপ্রচার চলছে ।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াতেও এধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
এই অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয় বাংলাদেশের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য আমাদের সরকারসহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, সবার মতামত নিয়েছি।
তিনি আরোও বলেন, জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক ছাত্রজনতাও ন্যায়ের পক্ষে কাজ করেছে। তাদের নিরাপত্তা এবং তাদেরকে যেন হেনস্তা করা না হয়, আমরা সেই বিষয়ে আহ্বান জানিয়েছি।
এছাড়াও গণমাধ্যমের মালিকপক্ষ থেকে তাদের যে দাবি এবং সমস্যাগুলো রয়েছে, সেগুলো তারা জানিয়েছেন। যেমন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইস রেগুলেশনের বিষয়ে তারা বলেছেন। পে চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলগুলোর বিষয়ে একটা নীতিমালা থাকার কথা বলেছেন। এ ছাড়া, তারা টিআরপির বিষয় নিয়ে বলেছেন। এই বিষয়গুলোতে আমরা আবারও তাদের সঙ্গে বসে বিষয়গুলো যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করব।
বিগত রেজিমে সাংবাদিকদেরকে নানাভাবে নির্যাতিত করা হয়েছে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। সবার এই প্রত্যাশা— সামনের দিনগুলোতে যেন এই ধরনের পরিস্থিতি আর না হয়। আমরা সবাই মিলে যেন একটা মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




