শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সুগার মিল পরিদর্শন

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ,পঞ্চগড় বন্ধ থাকা সুগার মিল পরিদর্শন করেন।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসে তিনি বলেন, পঞ্চগড়সহ বন্ধ থাকা সব সুগার মিল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান ।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ তো শোধ করতেই এ নির্যাতিত কৃষক শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে।
এ লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা আপনাদের কাছে এ কথা পৌঁছে দিতে এসেছি যে আমরা কল কারখানা চালু করতে চাই।
বন্ধ সমস্ত কলকারখানা আমরা চালুর পাশাপাশি নতুন উদ্যোগও নেওয়া হবে। কালকেই চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। তবে যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি। আমরা কাজ শুরু করে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা এ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। এ কারণেই এখানে আসা। যেন উত্তরাবাংলায় আবারো কাজের আবার পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে। সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ। কৃষকদের সাপোর্ট দেওয়াই একটা জনসমর্থিক সরকারের কাজ। আমরা চেষ্টা করছি একটার পর একটা বন্ধ কারখানা চালু করার। আমরা যতদূর পারি খুলে দিয়ে যাবো। পরে যারা আসবেন তারা এটি চালিয়ে নেবেন। গত সরকারের পার্টনারশিপ পরিকল্পনার পরিণতি এ রক্তাক্ত বাংলাদেশ। ছাত্র-ছাত্রীরা যে অবদান রেখেছেন, সেই অবদানের যথাযথ স্বীকৃতি যেন আমরা দিতে পারি।
এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক সারজিস আলম, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবার হোসাইনসহ পঞ্চগহড় সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, আঁখচাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজে জুলাইয়ের গণঅভ্যুত্থান নিহত পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়সহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





