হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশন!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৩৩ ১৩ জানুয়ারী ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রসিকিউশন দলের কাছে ছাত্র-জনতার অভ্যুত্থান এবং গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড এসেছে। এছাড়া, গুমের ঘটনায়ও নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তবে, ট্রাইব্যুনালে তথ্য প্রদান নিয়ে প্রসিকিউটররা অসহযোগিতার অভিযোগ করেছেন।
সোমবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা এই তথ্য প্রকাশ করেন। গত ৭ জানুয়ারি, অভিযুক্ত ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, এবং ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকার কারণে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম।
শেখ হাসিনা, ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের চাপের মুখে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়েছেন।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। পরবর্তী পদক্ষেপ ভারতের উত্তর পাওয়ার পর নেয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




