রাজনীতিতে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৪০ ১৯ জানুয়ারী ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন এবং বিধি-বিধানের মধ্যে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন উপহার দেয়া, যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। এজন্য আমরা একটি উপযুক্ত মাঠ তৈরি করতে চাই।"
রবিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপকরণ—ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জাম—প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি আরও জানান, "ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিয়েছিল। আজ তারা দ্রুত ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা সরবরাহ করলো, যা আমাদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহায়তা করবে। আগামী ২০ তারিখ থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। আমরা আশা করছি, ভবিষ্যতে তারা আরও সহযোগিতা করবে।"
সিইসি বলেন, "জাতীয় নির্বাচনে সহায়তার জন্য তাদের নিড এসেসমেন্ট টিম কাজ করছে। আমরা ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছি। সন্দেহ দূর করতে আগামীকাল থেকেই মাঠে নামছি।"
তিনি আরও যোগ করেন, "আমরা ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছি। বর্তমানে ভোটার প্রবৃদ্ধির হার ১.৫৫ শতাংশ। এ কাজে ৬৫ হাজার লোকবল নিয়োগ দেয়া হবে। আমরা একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছি, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা যায়।"
উল্লেখ: জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নির্বাচন কমিশন যথাযথ প্রস্তুতি গ্রহণে অঙ্গীকারবদ্ধ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি




