"যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো না": আমির খসরু!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৫:২৮ ২৫ জানুয়ারী ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চান, তাদের উদ্দেশ্য ভালো নয়। তিনি বলেন, "যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করেছে। বিএনপি কখনো জিয়াবাদ আবিষ্কার করতে পারেনি।"
আমির খসরু আরও বলেন, বিএনপি কখনোই জিয়াউর রহমানকে মহামানব বানানোর চেষ্টা করেনি এবং ক্ষমতায় থাকাকালে কখনো তার মূর্তি রাস্তায় বসায়নি বা পোস্টার টানায়নি। তিনি বলেন, "আমরা জিয়াউর রহমানকে দলীয় চর্চায় আলোচনার মধ্যে নিয়ে এসেছি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তাকে মূলধন করে রাজনীতি করি না।"
শনিবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এছাড়া, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বিএনপির জন্মই হয়েছে সংস্কারের জন্য এবং বিএনপি আজ পর্যন্ত দেশের ৯০ শতাংশ সংস্কার করেছে। কিন্তু এখন আমাদের বিরুদ্ধে সংস্কারের সবক দেওয়া হচ্ছে। ৬ বছর আগে খালেদা জিয়া ভিশন টুয়েন্টি-থার্টির মাধ্যমে যে সংস্কারের কথা বলেছেন, তা আজকের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "এখন তাদের আমাদের কথা শোনা হচ্ছে, সংস্কারের কথা বলছেন। কিন্তু এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।"
চৌধুরী বলেন, "বাংলাদেশ যে সংকটে পড়েছে, এখান থেকে বের হতে হলে একটি জাতীয় ঐক্য গঠন করতে হবে। ঐক্যবদ্ধভাবে জাতিকে এই সংকট থেকে বের করতে হবে।"
তিনি সতর্ক করে বলেন, "যত বেশি সময় অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




