এবারের নির্বাচনে চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি: ইসি সানাউল্লাহ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৮ ২৭ জানুয়ারী ২০২৫
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ মন্তব্য করেছেন যে, নির্বাচন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সময় এসেছে। তিনি সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজের হল রুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “আমি মনে করি, আমরা একটি খারাপ সময় পার করেছি। খারাপ নির্বাচনের জন্য আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে। তবে, আমাদের সামনে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুবর্ণ সুযোগ এসেছে। আমি নিশ্চিত, সবাই এই সুযোগ গ্রহণ করবেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনে কিছু চ্যালেঞ্জ সবসময়ই থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে যেসব রাজনৈতিক দল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবি করেছেন। আমি মনে করি, আমাদের উচিত তাদের প্রতি এই বার্তা পৌঁছে দেওয়া যে, আমরা তাদের দাবিগুলো বাস্তবায়নের সুযোগ পেতে প্রস্তুত।”
এ মতবিনিময় সভার আয়োজন করে নীলফামারী সদর উপজেলা নির্বাচন কার্যালয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি




