যৌথ বাহিনীর অভিযান: হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা আটক!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ১০:৫২ ৯ ফেব্রুয়ারী ২০২৫
নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:
৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪),
তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪),
হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মাজেদ পলাশ (৪৩),
আব্দুল জাহের (৩৯)।
অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালী হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড থেকে আটক করে। এরপর সিরাজুল ইসলাম, আব্দুল মাজেদ পলাশ এবং আব্দুল জাহেরকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকা থেকে আটক করা হয়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” একইসঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




