ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:৩৫ ১০ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পথচারী মো. মাসুদুর রহমান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক সিকদার মহিতুল আলম, সাবেক আইজিপিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন জানান। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী বলেন, তার মক্কেলকে ইতোমধ্যে ৭৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছে এবং নতুন করে রিমান্ডের প্রয়োজন নেই। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েক দফা রিমান্ড শেষে পুনরায় রিমান্ডে নেওয়া হলো।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে মো. মাসুদুর রহমান জনি কর্মস্থল থেকে নিজ বাড়ি ডেমরায় ফেরার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা থানার সামনে পুলিশের গুলি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত হন। পরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট তিনি মারা যান। এরপর ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




