বিএনপির কেউ অন্যায় করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়: তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৫৭ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান কাজ দ্রুত সংস্কার শেষ করে একটি নির্বাচন দেওয়া। বিএনপির কারও নামে বদনাম দিয়ে লাভ নেই। কারণ বিএনপির সাথে অন্য দলগুলোর পার্থক্য হলো, বিএনপির কেউ অন্যায় করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
শনিবার যশোর ঈদগাহ মাঠে যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এখন অনেকে সংস্কারের কথা বলছে। তবে বিএনপি আড়াই বছর আগেই রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ৩১ দফা এখন গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, নারী উন্নয়ন, অর্থনীতি ও অন্যান্য খাতে কী কী কাজ করবে, তা মানুষকে জানানো এখন বড় দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে নানা কথা বলা হয়, অমুক অন্যায়ের সঙ্গে জড়িত। বিএনপির সাথে অন্য দলের এটাই পার্থক্য, বিএনপির কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।’
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর যশোরে বিএনপির এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। সকাল ১০টার মধ্যেই নেতাকর্মী, ডেলিগেট ও কাউন্সিলরদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে যায়।
সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান সম্মেলনের উদ্বোধন করেন। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট আটটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




