সরকার গভীরভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে: ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৩:২১ ৭ জুলাই ২০২৪
সচিবালয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সর্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমাধান হয়ে যাবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে। শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সঙ্গে কখন বসব, এই মুহূর্তে বলতে পারছি না৷ সময়মতো সমাধান হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা যে বিষয়ে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত ভিন্ন রায় দিয়েছেন, আদালতের ব্যাপারটা চলমান, এটা আপিল বিভাগে আছে। আদালতের বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়, এখন আদালতের এখতিয়ার এটি।’
নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের কোটাবিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ওপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে। নিজেরা ব্যর্থ হয়ে অন্যের ওপর ভর করে শিকার করতে চায়। তাদের এই স্বপ্ন, দিবাস্বপ্ন হয়ে যাবে।’
এবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ছয়জন কর্মকর্তা–কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি




