দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


প্রকাশিত: ১১:৫৯ ২৮ এপ্রিল ২০২৫
কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় ইতালির রাজধানী রোম ত্যাগ করেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বের নানা দেশের বিশিষ্ট নেতা-নেত্রীদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ড. ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড।
সাক্ষাতে তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন। একইসঙ্গে, দারিদ্র্যবিরোধী আন্দোলনে ড. ইউনূসের ভূমিকার জন্য তাকে কৃতজ্ঞতা ও প্রশংসা জানান। তারা তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও উল্লেখ করেন।
ড. মুহাম্মদ ইউনূস স্মৃতিচারণ করে বলেন, “পোপ ফ্রান্সিস ছিলেন একজন অসাধারণ মানবিক নেতা। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নেয়ার বিরল ক্ষমতার অধিকারী ছিলেন।”
এছাড়া শনিবার ভ্যাটিকানে জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসি ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে এই বৈঠকে তারা বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
একইদিন বিকেলে রোমের একটি হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ক্যাথলিক চার্চের উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ অংশ নেবেন।
এছাড়া, রোমে ড. ইউনূসের হোটেলে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন তার সঙ্গে সাক্ষাৎ করেন। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে অনুষ্ঠিত এই বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




