মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ


প্রকাশিত: ১২:৩০ ১১ জুলাই ২০২৪
রাজধানীর পুরান ঢাকায় আগা সাদেক লেনে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত আগামী দুই মাসের মধ্যে হাইকোর্ট বিভাগকে এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করতে বলেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৩ জুন উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে আদালত এই সিদ্ধান্ত জানান।
এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার অনীক আর হক। আরও ছিলেন আইনজীবী উৎপল বিশ্বাস। অপরপক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা।
বুধবার (১০ জুলাই) রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুন করে অভিযান পরিচালনার উদ্যোগের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
এ আদেশের পর আইনজীবী অনীক আর হক বলেন, ডিএসসিসির নতুন করে বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ হিসেবে; নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন চয়ে সংশ্লিষ্টদের চিঠি দেয়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলকে এ বিষয়ে সহায়তা করতে বলা হয়।
এরপর হরিজন কলোনিতে ফের অভিযানের উদ্যোগ নিলে সেখানে বসবাসরতরা আপিল বিভাগে আবেদন করেন বলেও জানান তিনি।
১৩ জুন বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। পাশাপাশি বসবাসের বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করতে নির্দেশ দেন আদালত। ডিএসসিসি কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সিটি করপোরেশন। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের বিষয়ে ‘নো অর্ডার’ দেন।
এর আগে রাজধানীর আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য নোটিশ দেয় সিটি করপোরেশন। বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




